28 July, 2026
BY- Aajtak Bangla
অত্যন্ত উপকারী একটি ফল হল কিউই। এটি খেলে একাধিক জটিল অসুখ থেকে সেরে উঠতে পারবেন।
তাই নিয়মিত কিউই খাওয়ার একাধিক উপকার সম্পর্কে জেনে নিন। তারপরই না হয় এই ফল খাবেন।
কিউইতে কমলার থেকে বেশি পরিমাণে ভিটামিন সি থাকে। তাই এটি খেলে বাড়ে সর্দি, কাশির সমস্যা।
অ্যান্টিঅক্সিডেন্টের ভাণ্ডার কিউই। যার ফলে এটি খেলে কোষের গুরুতর ক্ষতি রোধ করা সম্ভব।
হজমশক্তি বাড়াতে পারে কিউইতে থাকা অ্যাক্টিনিডির নামক একটি এনজাইম। এটি প্রোটিন সহজে ভেঙে দিতে পারে।
এই ফলে রয়েছে ফাইবারের ভাণ্ডার। তাই কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে পারে কিউই।
কিউই খেলে উচ্চ রক্তচাপ কমানো সম্ভব। তাই এটি নিয়মিত খাওয়া মাস্ট।
রক্ত জমাট বাঁধার সমস্যা মিটিয়ে দিতে পারে কিউই। তাই এই ফল খেলে হার্টের অসুখে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে।