BY- Aajtak Bangla
নিমপাতা অত্যন্ত উপকারী। এটি একাধিক রোগ থেকে মানুষকে দূরে রাখতে পারে।
তাই নিয়মিত নিমপাতা খাওয়া শুরু করে দিন। এটা খেলে কী কী উপকার পাবেন, সেটা জেনে নিন।
লিভারের জন্য সেরার সেরা এই পাতা। এটি খেলে লিভার থেকে ক্ষতিকর পদার্থ বেরিয়ে যায়।
এই পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রক্ত থেকে টক্সিন বের করে দেওয়ার ক্ষমতা রাখে। যার ফলে সুস্থ থাকে শরীর।
ত্বকের সমস্যা মেটানোর কাজেও নিমপাতার জুড়ি মেলা ভার। এটি খেলে এগজিমা এবং অ্যালার্জি নিয়ন্ত্রণে রাখতে পারবেন।
ডায়াবেটিসকে কাবু করতে পারে নিমপাতা। এটির গুণে ইনসুলিনের কার্যকারিতা বাড়ে।
হজমের সমস্য়া সমাধানেও নিমপাতার জুড়ি মেলা ভার। এটি খেলে পেট সুস্থ থাকে।
এছাড়া নিমপাতার অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ রয়েছে। তাই এটা খেলে রোগবিরেত থেকেও দূরে থাকতে পারবেন।