15 MAY 2026

BY- Aajtak Bangla

রোজ ওটস খেলেই শরীরে হবে ম্যাজিক, পাবেন ৫ লাভ

ওটস অত্যন্ত উপকারী একটি খাবার। এটি নিয়মিত খেলেই শরীরের হাল ফিরে যাবে। 

তাই নিয়মিত ওটস খাওয়া চালু করুন। সকালের দিকে এই খাবার খেলেই বেশি লাভ মিলবে।

ওটসে রয়েছে ফাইবারের ভাণ্ডার। তাই এটি খেলেই পেট ভরে থাকবে। ওজন কমে যাবে। 

এতে মজুত বিটা গ্লুকান। তাই এটি খেলেই রক্তে সুগার লেভেল কমিয়ে দিতে পারবেন। 

এই খাবার খেলে এলডিএল কোলেস্টেরল কমবে। যার ফলে হার্ট থাকবে সুস্থ।

কোষ্ঠকাঠিন্যের সমস্যা মেটাতে পারে ওটস। এটি খেলে অন্ত্রের হালও ফিরবে। 

এটি অ্যান্টিঅক্সিডেন্টের ভাণ্ডার। তাই এটা খেলে বড় অসুখ থেকে বাঁচতে পারবেন। 

তবে ওটস খাচ্ছেন বলে ভাত, রুটির থেকে দূরত্ব বাড়ানোর প্রয়োজন নেই। বরং মিলিয়ে মিশিয়ে খান।