23 JULY 2026

BY- Aajtak Bangla

ফেলনা নয় আলু, খেলেই মিলবে ৫ উপকার

ফেলনা নয় আলু, খেলেই মিলবে ৫ উপকার

আলু আমাদের অত্যন্ত প্রিয় একটি সবজি। এটি সব পদের সঙ্গেই খাপ খেয়ে যায়। তাই এর ব্যবহারও প্রচুর।

তারপরও আলুর উপকারিতা সম্পর্কে অনেকেই খোঁজ রাখেন না। আর আজকের নিবন্ধে আলুর গুণাগুণই জানাব।

আলুতে মজুত রেজিস্ট্যান্ট স্টার্চ হজম ক্ষমতার উন্নতি করে। অন্ত্রের স্বাস্থ্য ফেরায়।

এই সবজিতে রয়েছে পটাশিয়াম। এটি কমায় প্রেশার। যার ফলে রক্তচাপ কন্ট্রোলে থাকে।

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে পারে আলু। এটিতে মজুত ভিটামিন সি, বি কমপ্লেক্স ও অ্যান্টিঅক্সিডেন্ট স্কিনের হাল ফেরায়। 

আলু কোলেস্টেরল লেভেল কমাতে পারে। তাই এটা খেলে কমে যাবে হার্টের অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কা। 

আলু হল কার্বের ভাণ্ডার। তাই এটা খেলেই বেড়ে যাবে শক্তি।

তবে যাঁদের ডায়াবেটিস রয়েছে, তাঁরা এটা খাবেন না। এই ভুল করলে আদতে ভুগবেন।