20 NOVEMBER 2026

BY- Aajtak Bangla

পালংশাক খেলে কী কী লাভ পাবেন?

নিয়মিত খান পালংশাক। এটি অত্যন্ত উপকারী একটি শাক। এতে রয়েছে ভিটামিন ও খনিজের ভাণ্ডার। 

তাই আর সময় নষ্ট না করে জেনে নিন পালংশাক খেলে ঠিক কী কী লাভ হবে। তারপরই না হয় এই শাককে ডায়েটে জায়গা দেবেন।

এই শাকে রয়েছে থাকা পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও নাইট্রেট। এগুলি রক্তনালী প্রসারিত করে। যার ফলে কমে উচ্চ রক্তচাপ।

হার্টের জন্য অত্যন্ত ভাল পালংশাক। এটা কোলেস্টেরল কমায়। সেই সঙ্গে কন্ট্রোলে রাখে প্রেশার। তাই ভাল থাকে হার্ট।

পালংশাকের আয়রন ও ফোলেট রয়েছে। এগুলি অ্যানিমিয়া কমাতে পারে।

বিটা ক্যারোটিন, লুটেইন ও জিয়াজ্যানথিন রয়েছে পালংশাকে। এটি চোখের দৃষ্টি ভাল রাখতে এবং ছানি বা বয়সজনিত চোখের সমস্যা প্রতিরোধে সাহায্য করে।

এতে রয়েছে ফাইবার। এটি হজমে সহায়তা করে। পেট ভাল রাখে।

পালংশাকের ক্যালোরি খুব কম। তাই এটা খেলে ওজন থাকে নিয়ন্ত্রণে।

পালংশাকে মজুত রয়েছে ভিটামিন কে, ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম। এগুলি হাড়ের শক্তি জোগায়।