12 August, 2026
BY- Aajtak Bangla
নিয়মিত দৌড়াতে হবে। দৌড়ানোর রয়েছে একাধিক স্বাস্থ্যগুণ।
বিশেষজ্ঞরা বলেন, রোজ মোটামুটি ৩০ মিনিট দৌড়ালেই শরীর ভাল থাকবে। এড়িয়ে চলা যাবে বহু জটিল অসুখ।
তাই আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন দৌড়ানোর উপকার সম্পর্কে। তারপরই না হয় নিয়মিত রানিং শুরু করবেন।
দৌড়ালে কমে যাবে ওজন। দ্রুত গতিতে মেদ ঝরে যাবে।
দৌড়ালে পায়ের জোর বাড়বে। বয়সকালে জয়েন্টের অসুখ হবে না।
নিয়মিত দৌড়ালে ভাল থাকবে পেট। গ্যাস, অ্যাসিডিটির সমস্যা থেকে মুক্তি পাবেন।
হাঁটলে হার্টের হাল ফিরবে। হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর সহ একাধিক রোগ প্রতিরোধ করতে পারবেন।
সুগার ও প্রেশার কন্ট্রোলে রাখে দৌড়। তাই নিয়মিত দৌড়ানো শুরু করে দিন।