12 June 2026

BY- Aajtak Bangla

পালং শাক খেলেই বাড়বে হাড়ের জোর, আর যা যা লাভ

পালং শাক অত্যন্ত উপকারী একটি শাক। এটি নিয়মিত খেলেই শরীরের হাল ফিরে যাবে। 

তাই ঝটপট এই শাক খাওয়ার লাভ সম্পর্কে জেনে নিন। তারপর না হয় একে রোজের ডায়েটে জায়গা করে দেবেন। 

এতে রয়েছে জিয়াজ্যান্থিন, লুটেইনের মতো একাধিক জরুরি অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলি চোখের জন্য ভীষণই উপকারী।

এটিতে রয়েছে ভিটামিন কে। পাশাপাশি এতে ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামও পাবেন। তাই পালং খেলেই বাড়বে হাড়ের জোর।

ব্লাড প্রেশার কমাতেও পারে এই শাক। এতে মজুত পটাশিয়ামও উপকৃত করবে। 

এতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। তাই এটা খেলেই কোষ্ঠকাঠিন্য থেকে সেরে উঠবেন। 

ব্রেনের স্বাস্থ্য ফেরায় এই শাক। এটা খেলেই উপকার মিলবে। 

তবে পেটের সমস্যা থাকলে অবশ্যই এড়িয়ে যান পালং শাক। নইলে সমস্যা বাড়বে।