BY- Aajtak Bangla
অনেকেই নিয়মিত চা খান। এমনকী কেউ কেউ দিনে ৭ থেকে ৮ কাপ চাও খেয়ে থাকেন।
আর এটাই তাঁদের শরীরের হাল বিগড়ে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই অতিরিক্ত চা খাওয়ার আগে সাবধান হন।
আসলে চায়ে উপস্থিত ট্যানিন খাবার থেকে আয়রন সংগ্রহে বাধা দেয়। যার ফলে রক্তাল্পতা হতে পারে।
চায়ে মজুত ক্যাফেইন অনিদ্রার কারণ হতে পারে। রাতে ঘুম না আসতে পারে।
অতিরিক্ত চা খেলে বেড়ে যেতে পারে হৃদগতি। তাই যতটা সম্ভব চা এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ।
চা বেশি পরিমাণে খেলে গ্যাস এবং অ্যাসিডিটি থেকে দূরত্ব বাড়িয়ে নিতে পারবেন।
অতিরিক্ত চা খেলে হতে পারে কোষ্ঠকাঠিন্য। তাই এই ভুল একবারে নয়।
চা দাঁতের ক্ষতি করে দিতে পারে। এটি বেশি খেলে এনামেল নষ্ট হয়ে যেতে পারে।