BY- Aajtak Bangla
অনেকেই কফির প্রেমে পাগল । তাই তাঁরা দিনে একাধিকবার এই পানীয় খেয়ে থাকেন।
তবে প্রতিদিন ৫ থেকে ৬ কাপ কফি খাওয়া একবারেই উচিত নয়। এটা খেলে শরীরের হাল বিগড়ে যেতে পারে।
এক্ষেত্রে অতিরিক্ত কফি খেলে অনিদ্রা হতে পারে। রাতের ঘুম উবে যেতে পারে।
এছাড়া অতিরিক্ত কফির জন্য বেড়ে যেতে পারে নার্ভাসনেস। পাশাপাশি অস্থিরতাও ঘিরে ধরতে পারে।
হজমের সমস্যা বাড়াতে পারে অতিরিক্ত কফি পান। এটির জন্য অ্যাসিডিটি হতে পারে।
কফিতে উপস্থিত ক্যাফেইন ক্যালসিয়ামকে শরীর থেকে বের করে দিতে পারে। তাই এই ভুলটাও চলবে না।
ব্লাড প্রেশার বাড়াতে পারে কফি। যার ফলে হার্টের সমস্যা হতে পারে।
তাই দিনে ৪ কাপের বেশি কফি খাবেন না। তাতেই সুস্থ থাকতে পারবেন।