13 August, 2026
BY- Aajtak Bangla
অনেকেই নিয়মিত ব্রেকফাস্ট করেন না। আর এই ভুলটা করেন বলেই তাঁদের শরীরের হাল বিগড়ে যায়।
মাথায় রাখতে হবে, ব্রেকফাস্ট হল দিনের প্রথম মিল। তাই সকালের খাবার না খেলে বিপদ বাড়তে পারে।
তাই আর সময় নষ্ট না করে ব্রেকফাস্ট না করলে কী হতে পারে, সেটা এবার জেনে নিন।
ব্রেকফাস্ট না করলে শরীর খুবই দুর্বল হয়ে পড়তে পারে। সকাল থেকে কাজে আসতে পারে অনীহা।
ব্রেকফাস্ট না করলে অপুষ্টি ঘিরে ধরতে পারে। একাধিক ভিটামিন ও খনিজের ঘাটতি হতে পারে।
সকালে না খেলে পেটের হাল বিগড়ে যেতে পারে। গ্যাস, অ্যাসিডিটি হতে পারে।
সকালে না খেলে বাড়তে পারে মাইগ্রেন। এটা অবশ্যই সমস্যার বিষয়।
ব্রেকফাস্ট না করলে শরীরে ইনসুলিন লেভেল বাড়তে পারে। আর এটা অবশ্যই সমস্যার বিষয়।