BY- Aajtak Bangla
11 FEBRUARY, 2026
বাঙালি মানেই মিষ্টি। আর কত রকমের মিষ্টিই না আছে বলুন।
বিভিন্ন মিষ্টির মধ্যে অমৃতি খুবই প্রিয় অনেকের। খেতেও ভাল।
ঘরে সহজেই অমৃতি বানাতে পারেন। সহজ রেসিপি রইল...
মাষকলাই ডাল, অ্যাবারুট কাপ, ঘি, চালের গুঁড়ো, গোলাপ জল, চিনি।
প্রথমে ডাল ৪-৫ ঘণ্টা জলে ভিজিয়ে রেখে ভাল করে ধুয়ে নিতে হবে। তারপরে মিহি করে বেটে নিন।
এরপরে চালের গুঁড়ো ও অ্যাবারুট জল দিয়ে ঘন করে ডালের সঙ্গে মিশিয়ে ১২ ঘণ্টা রাখতে হবে।
তারপরে এতে পর্যাপ্ত জল দিয়ে ফেটিয়ে জিলিপির মতো করে নিন। একটি পাত্রে জল, চিনি দিয়ে সিরা করে গোলাপ জল মেশান।
এবার মোটা কাপড়ে গোলা নিয়ে কড়াইয়ে তেলে অমৃতির কায়দায় দিয়ে দিন।
তারপরে অমৃতি তেলে ভেজে সিরায় ১০ মিনিট রাখলেই তৈরি হয়ে যাবে এই মিষ্টি।