BY- Aajtak Bangla
24 Oct, 2026
হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়।
প্রায় প্রতিটি বাড়ির মালিকই তুলসী গাছ লাগানোর চেষ্টা করেন।
বাস্তু বলছে, তুলসী গাছ দক্ষিণ দিকে লাগানো উচিত নয়।
দক্ষিণ দিক পূর্বপুরুষদের বাসস্থান বলা হয়। এখানে তুলসী গাছ লাগালে দেবী লক্ষ্মী রেগে যান।
তুলসী গাছের শুকনো পাতা ও ডাল নিয়মিত ছেঁটে ফেলুন, এতে গাছ ভালো থাকবে।
তুলসী গাছ এমন জায়গায় রাখুন, যেখানে পর্যাপ্ত সূর্যের আলো পৌঁছয়।
উত্তর দিকেও তুলসী গাছ লাগানো যেতে পারে বলে বাস্তুতে উল্লেখ রয়েছে।
স্তুশাস্ত্র অনুযায়ী, বাড়ির উত্তর-পূর্ব দিকে তুলসী গাছ রাখা শুভ।
বিশ্বাস করা হয় যে, দেবতারা এই উভয় দিকেই বাস করেন, তাই তুলসী গাছ লাগানো শুভ বলে মনে করা হয়।
তুলসী গাছ লাগানোর সবচেয়ে সেরা দিক হল ঈশান কোণ বা উত্তর- পূর্ব দিক।