8 JULY, 2026

BY- Aajtak Bangla

বিয়ের আগেই সঙ্গীকে নিয়ে পুরীর মন্দিরে যাচ্ছেন? কী ঘটে জেনে রাখুন

 পুরীর জগন্নাথমন্দির নিয়ে ভারতবাসী, বিশেষ করে, বাঙালির আবেগের যেন কোনও শেষ নেই! পুরী শুধু ভ্রমণপিপাসু মানুষকেই টানে না, ধর্মীয় বিষয়েও পুরীর আকর্ষণ অমোঘ। জগন্নাথ দর্শন করতে মানুষ যেমন পুরী যান, অনেকেই আবার সমুদ্র দেখতেও যান।

জগন্নাথমন্দির

পুরীর রথযাত্রা নিয়ে গল্প-কথার অন্ত নেই। কিংবদন্তি আছে, পুরীর জগন্নাথের রথের রশি টানলে ১০০ যজ্ঞের সমান পুণ্যফল মেলে।

পুরীর রথযাত্রা

রথযাত্রার মতো পুরীর জগন্নাথ মন্দির নিয়েও রহস্যের অন্ত নেই। এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক আশ্চর্যজনক ঘটনা, যার যথাযথ উত্তর মেলে না।

পুরীর  মন্দির

বিশ্বাস করা হয়, বিয়ের পর দম্পতিরা পুরীর জগন্নাথ মন্দিরে গিয়ে দর্শন করলে বৈবাহিক জীবন সুখ-শান্তিপূর্ণ হয়।

বিয়ের পর

 অনেকে যেমন বিয়ে করে হানিমুনে পুরীতে যান, তেমনই অনেকেই আবার প্রেম করতে-করতেই পুরী যান। আর সেখানেই সমস্যা।

পুরীতে যান

অবিবাহিত যুগল পুরীর জগন্নাথ মন্দিরে গেলে ফল হতে পারে উল্টো। শুনতে অবিশ্বাস্য লাগছে? কিন্তু, এমনই কথা প্রচলিত রয়েছে। আর এর পিছনে রয়েছে বিশেষ কারণ।

অবিবাহিত যুগল

কিংবদন্তি রয়েছে, একবার শ্রীরাধার পুরীতে এসে শ্রীকৃষ্ণের জগন্নাথ রূপ দেখার ইচ্ছা হয়। তিনি জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে যান। কিন্তু, মন্দিরের পুরোহিত তাঁকে মন্দিরে ঢুকতে বাধা দেন। বাধা দেওয়ার কারণ জিজ্ঞাসা করলে পুরোহিত জানান, শ্রীকৃষ্ণের প্রেমিকা শ্রীরাধা। তিনি শ্রীকৃষ্ণের বিবাহিত স্ত্রী নন। পুরোহিতের এই কথা শুনেই রেগে গিয়ে অভিশাপ দেন রাধারানি।

শ্রীরাধা

রাধারানি জগন্নাথ মন্দিরের গেটের সামনে দাঁড়িয়েই অভিশাপ দেন, এবার থেকে কোনও অবিবাহিত যুগল এই মন্দিরে প্রবেশ করতে পারবে না। যদি কেউ প্রবেশের চেষ্টা করে তাহলে তাদের প্রেম টিকবে না।

কী অভিশাপ দেন ?

জগন্নাথ মন্দিরে অবিবাহিত যুগলের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে পৌরাণিক কাহিনী থাকলেও এটা নিয়ে আদতে মন্দির কর্তৃপক্ষের কোনও বাধা-নিষেধ নেই। মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়, অবিবাহিত যুগলরা জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে পারেন। কেবল একটাই শর্ত, হিন্দু হতে হবে। হিন্দু ছাড়া অন্য ধর্মাবলম্বীদের পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশের অনুমতি নেই।

মন্দির কর্তৃপক্ষ বলছেন

এছাড়া সাম্প্রতিককালে পুরীর জগন্নাথ মন্দিরে পোশাকবিধিও জারি হয়েছে। অর্থাৎ ছেঁড়া জিন্স, হাতাকাটা জামা, হাফ প্যান্ট পরে মন্দিরে ঢোকা যাবে না।

পোশাকবিধি

তবে শ্রীরাধার ভয়ংকর এই অভিশাপ জেনেও কার বুকের পাটা আছে যে, তিনি তাঁর প্রেমের মানুষটিকে নিয়ে গিয়ে মন্দিরে ঢুকে জগন্নাথদর্শন করবেন? 

জগন্নাথদর্শন