18 MAY 2026

BY- Aajtak Bangla

গরমে বানান টেস্টি কাঁচা আমের জুস, রইল রেসিপি

প্রচণ্ড গরম পড়েছে। এমন পরিস্থিতিতে শরীরকে ঠান্ডা রাখবে কাঁচা আমের জুস। 

এখন প্রশ্ন হল, ঠিক কীভাবে বানাবেন এই জুস? আর সেই রেসিপি জেনে নিন।

কী কী লাগবে? কাঁচা আম ২টি, পুদিনা পাতা আধ কাপ, চিনি স্বাদমতো, বিট নুন অল্প পরিমাণে, ভাজা জিরে, কাঁচা মরিচ ও বরফ কুচি।

প্রথমে আমগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিন। চাইলে আমগুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে ক্বাথ বের করে নিতে পারেন। 

আবার চাইলে কাঁচা টুকরোগুলো সরাসরি ব্যবহার করতে পারেন। তাহলেও চলবে।

এবার ব্লেন্ডারে আমের টুকরো, পুদিনা পাতা, চিনি, বিট নুন, ভাজা জিরে গুঁড়ো, কাঁচা মরিচ এবং ১ গ্লাস জল একসঙ্গে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে।

তারপর ব্লেন্ড করা মিশ্রণটি একটি বড় পাত্রে নিন। সেখানে প্রয়োজন অনুযায়ী আরও ঠান্ডা জল মিশিয়ে নিন।

গ্লাসে বরফ কুচি দিয়ে তৈরি করে রাখা কাঁচা আমের জুস ঢেলে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।