23 JANUARY 2026

BY- Aajtak Bangla

মপ বা ন্যাতা নয়, চিরুনি দিয়েই মুছে নিন বাড়ি, ট্রিকস

কাজের দিদি না এলে মন খারাপ করবেন না। মাথা খারাপও করবেন না। ঘর মুছতে পারবেন চিরুনিতেই। 

দৈনন্দিন জীবনের কিছু ট্রিক জানা থাকলে, বাড়ির কাজ অনেক সহজ হয়ে যায়, আর পরিশ্রমও হয় না।

ঠিক যেমন বাড়ির কালো ময়লা দাগ পরিষ্কার করতে একটা চিরুনিই যথেষ্ট। এমনকি একটা চিরুনি দিয়ে সারা ঘর মুছে ফেলতে পারেন।

গায়ে চুলকানি থেকে চুল আঁচড়ানো অনেক কাজেই আসে চিরুনি।

তবে এটি যে ঘর পরিষ্কারের কাজেও আসতে পারে কেউ হয়তো ভাবেনইনি।

তাদের জন্য ট্রিক রইল। ঘরের কোণায়, কোণায় বা দেওয়ালে টাইলস বা মেঝের যে অংশটা ওপরের দিকে ওঠানো থাকে, তার ওপরে অনেক সময় পুরু কালো দাগ হয়ে যায়। এমনকি দরজার ধারে ধারেও ময়লা থাকে।

এর জন্য খুব কার্যকর চিরুনি। সহজেই পরিষ্কার হবে।

চিরুনিতে প্রথমে একটি মোজা পরিয়ে নিন, এরপর এটিতে হারপিক লাগিয়ে ঘষে নিন, সব জায়গার সব কালো দাগ উঠে যাবে।

বিনা পরিশ্রমেই হবে কাজ।