24 MARCH, 2026

BY- Aajtak Bangla

বাড়িতেই বানান ভ্যানিলা আইসক্রিম, সহজ রেসিপি রইল

অনেকেই ভ্যানিলা আইসক্রিম খেতে ভালোবাসেন। আর স্বাদই যে সেরার সেরা। তাই এই আইসক্রিমের এত চাহিদা। 

যদিও মাথায় রাখতে হবে, ভ্যানিলা আইসক্রিম দোকানে কেনার প্রয়োজন নেই। বরং বাড়িতেই বানিয়ে নিতে পারেন এই আইসক্রিম।

তাই আর সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব ভ্যানিলা আইসক্রিম তৈরির পদ্ধতিটা জেনে নিন।

সবার প্রথমে লাগবে ২ কাপ ঠান্ডা হেভি হুইপিং ক্রিম। এছাড়া কনডেন্সড মিল্ক লাগবে আধ থেকে ১ কাপ। 

এছাড়া ভ্যানিলা এসেন্স ১ চা চামচ এবং নুন লাগবে সামান্য।

এক্ষেত্রে বড় একটি বাটিতে ঠান্ডা হুইপিং ক্রিম নিয়ে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করুন। ক্রিম ঘন না হওয়া পর্যন্ত বিট করতে হবে।

এরপর ক্রিমের সঙ্গে মেশাতে হবে কনডেন্সড মিল্ক। এর সঙ্গে ভ্যানিলা এসেন্স আলতো হাতে মিশিয়ে নিতে পারেন।

এবার এয়ারটাইট বক্সে ঢেলে দিন। তারপর রেখে দিন ডিপ ফ্রিজে। 

৮ থেকে ১০ ঘণ্টা পর এটি ডিপ ফ্রিজ রাখুন। তাহলেই কাজ হবে। দেখবেন তৈরি হয়ে যাবে ভ্যানিলা আইসক্রিম।