14 APRIL 2026

BY- Aajtak Bangla

পয়লা বৈশাখে বানিয়ে নিন টেস্টি নিরামিষ পনির, খেলে আঙুল চাটবেন 

আগামিকাল পয়লা বৈশাখ। আর এই দিন অনেকেই নিরামিষ খাবার খেতে চান। তাঁদের জন্য সেরার সেরা হতে পারে নিরামিষ পনির। 

নিরামিষ বলে আবার ছোট করবেন না। আজ এমন একটা রেসিপি দেব, যেটার টেস্টের কোনও তুলনা নেই।

তাই দ্রুত রেসিপিটা জেনে নিন। সেই মতো বাড়িতে আজই বানান নিরামিষ পনিরের পদ।

পনির ২৫০ গ্রাম, টকদই - ২ টেবিল চামচ, কাজুবাদাম বাটা ১ টেবিল চামচ, ১টি বড় টমেটোর পিউরি, আদা বাটা ১ চা চামচ, কাঁচালঙ্কা - ২ থেকে ৩টি, হলুদ, লঙ্কা ও ধনে গুঁড়ো। 

এছাড়া গোটা গরম মশলা, তেজপাতা ও জিরে লাগবে। পাশাপাশি ফোড়নের জন্য কসৌরি মেথি ও ধনেপাতা কুচি, তেল, নুন, চিনি লাগবে স্বাদমতো।

পনিরের টুকরোগুলো হালকা করে ভেজে নিতে হবে। তারপর নুন-জলে ভিজিয়ে রাখুন।

এবার কড়াইতে তেল গরম করে তেজপাতা, গোটা গরম মশলা ও জিরে ফোড়ন দিন। আদা বাটা, টমেটো পিউরি এবং গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।

এরপর কাজুবাদাম বাটা ও ফেটানো টকদই দিয়ে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত রান্না করুন।

পরিমাণমতো জল ও নুন-চিনি দিয়ে ঝোল ফুটয়ে নিন। তারপর পনিরের টুকরোগুলো দিয়ে দিন। এভাবে ঢাকা দিয়ে ৫ মিনিট কম আঁচে রান্না করুন।

সবশেষে নামানোর আগে কসৌরি মেথি ও ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। এভাবে ঢাকা দিয়ে ৫ মিনিট কম আঁচে রান্না করুন।