26 SEPTEMBER,  2026

BY- Aajtak Bangla

নিরামিষ সয়াবিনের পদ বানান এভাবে, স্বাদ হবে সেরা

সয়াবিন খেতে ভালোবাসেন? তাহলে আজ জেনে নিন নিরামিষ সয়াবিনের রেসিপি। এটা বানানো খুবই সহজ।

কী কী লাগবে? সয়াবিন নিন ১০০ গ্রাম, ১টি আলু ডুমো ডুমো করে কাটা আলু, ১টি বড় সাইজের টমেটোর কুচি, আদা বাটা ১ চা চামচ, ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো ১ চা চামচ করে। 

এছাড়া হলুদ গুঁড়ো দেড় চা চামচ, লঙ্কা গুঁড়ো আধ চা চামচ, ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ও গরম মশলা নিতে হবে। 

সেই সঙ্গে স্বাদ মতো নুন ও রান্নার তেল নিতে হবে। এছাড়া পরিমাণ মতো জল নিন। 

সবার প্রথমে গরম জলে সামান্য নুন দিয়ে সয়াবিন ৫ মিনিট ফুটিয়ে নিতে হবে। এরপর সয়াবিন চিপে জল বের করে দিন।

কড়াইতে তেল গরম করুন। তাতে ডুমো করে কাটা আলু হালকা লালচে করে ভেজে তুলে নিতে হবে।

ওই কড়াইতে ফোড়ন দিয়ে আদা বাটা ও টমেটো দিয়ে দিন। একে একে হলুদ, জিরে, ধনে ও লঙ্কা গুঁড়ো সামান্য জল দিয়ে কষিয়ে নিতে হবে। 

মশলা দিয়ে যখন তেল ছাড়বে, তখন সয়াবিন ও ভাজা আলু দিয়ে ৩-৪ মিনিট ভাল করে কষে নিতে হবে।

পরিমাণমতো গরম জল দিয়ে কড়াই ঢেকে দিন। সেটা মাঝারি আঁচে ১০ মিনিট ফুটতে দিন।

গ্রেভি মাখা হয়ে এলে ওপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল সয়াবিনোর নিরামিষ পদ।