20 JULY 2026

BY- Aajtak Bangla

হাঁটলে বাড়বে ইমিউনিটি, আর যা যা আশ্চর্য উপকার...

হাঁটলে বাড়বে ইমিউনিটি, আর যা যা আশ্চর্য উপকার...

অনেকেই নিয়মিত হাঁটেন। আর তাতেই শরীরের হাল ফেরে। দূরে থাকে বহু বড় রোগ।

তাই আর সময় নষ্ট না করে নিয়মিত হাঁটার কয়েকটি উপকার সম্পর্কে জেনে নিন। তারপরই না হয় হাঁটা প্র্যাকটিস করবেন। 

রোজ হাঁটলে কমে যাবে ওজন। শরীরে মেদের ভার কমবে। 

হাঁটলে ভাল থাকবে হার্ট। হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা দূর হবে। 

হাঁটলে বাড়বে ফুসফুসের জোর। খুব সহজেই শ্বাসপ্রশ্বাস নিয়ে ফেলতে পারবেন। 

হাঁটার সঙ্গে পেটের স্বাস্থ্যের বিরাট যোগ রয়েছে। এটি খেলে গ্যাস এবং অ্যাসিডিটি থেকে মুক্তি পাওয়া যায়। 

হাঁটলে ইমিউনিটি বাড়াতে পারবেন। একাধিক বড় রোগ শরীরের কাছে ঘেঁষতে পারবে না। তাই সুস্থ থাকতে হাঁটুন। 

হেঁটে উপকার পেতে চাইলে দিনে ৩০ মিনিট হাঁটতে হবে। তার বেশি হাঁটলে ভাল। তবে তার থেকে কম চলবে না।