BY- Aajtak Bangla
পুজোর সময় অনেকেই প্রচুর উল্টোপাল্টা খাবার খেয়েছেন। যার ফলে বেড়েছে ওজন। এখন তাঁরা ওজন কমাতে চাইছেন।
এখন প্রশ্ন হল, ঠিক কীভাবে পুজোর পর ওজন কমিয়ে ফেলা সম্ভব? আর তেমনই ৫ টিপস জেনে নিন।
দিনে অন্তত ৩০ মিনিট এক্সারসাইজ করতে হবে। ওজন কমানোর জন্য দৌড়ানো, জোরে হাঁটা, সাঁতারের মতো এরোবিক এক্সারসাইজে লাভ বেশি।
খাবার খান সময় মেনে। প্রতিদিন একই সময়ে খাবার খাওয়া শুরু করে দিন। তাতেই বিপাকের হার বাড়বে। ঝটপট ঝরে যাবে মেদ।
খাবার খাওয়া কমিয়ে দিন। আগের থেকে কিছুটা কম খেলেই উপকার পাবেন। ক্যালোরি ডেফিসিটের কারণে ধীরে ধীরে কমে যাবে ওজন।
ফ্যাট সমৃদ্ধি কোনও খাবার খাওয়া চলবে না। তার বদলে হালকা বাড়ির খাবার খান।
ডায়েটে রাখুন শাক, সবজি এবং ফল। সেই সঙ্গে মাছ, ডিম, মাংসও খান হেলদি উপায়ে। ওজন কমে যাবে।
ব্যাস, এই কয়েকটি নিয়ম মেনে চললেই উপকার মিলবে। দ্রুত গতিতে কমবে ওজন। শরীর সুস্থ থাকবে।