BY- Aajtak Bangla
কলা অত্যন্ত উপকারী একটি ফল। এটি খেলে শরীরের হাল ফিরবে। অনেক লাভ মিলবে।
তাই রোজ একটা করে কলা খাওয়া শুরু করে দিন। আর এই ফল খেলে কী কী লাভ মিলবে জেনে নিন।
হার্টের জন্য অত্যন্ত উপকারী কলা। এটা প্রেশার কমাতে পারে। যার ফলে সুস্থ থাকবে হার্ট।
এই ফলে প্রচুর প্রিবায়োটিক রয়েছে। তাই এটা খেলেই পেটের হাল ফিরবে।
এনার্জি বাড়াতে পারে কলা। তাই জিমের আগে বা পরে এটা খেতে পারেন।
এতে রয়েছে ভিটামিন সি-এর ভাণ্ডার। তাই নিয়মিত এটা খেলে ইমিউনিটি বাড়বে।
মুড ভাল রাখতে হবে এই ফল। এতে উপস্থিত ট্রিপটোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিডই ভীষণই উপতারী।
তবে ডায়াবেটিস থাকলে সাবধানে খান কলা। নইলে সুগার বেড়ে যাবে।