9 MARCH, 2026

BY- Aajtak Bangla

রোজ খান কলা, বলে বলে পাবেন ৫ উপকার

রোজ কলা খাওয়া শুরু করে দিন। এটি শরীরের জন্য সেরার সেরা। এটি খেলেই স্বাস্থ্যের হাল ফিরবে।

তাই আর সময় নষ্ট না করে দিনে একটা করে কলা খাওয়া শুরু করে দিন। তাতেই উপকার মিলবে হাতেনাতে। 

সবার প্রথমে এনার্জি পাবেন। কলা এনার্জি বাড়ানোর কাজে একাই একশো।

কলা খেলে মিটে যাবে পেটের সমস্যাও। গ্যাস, অ্যাসিডিটি থেকে মুক্তি পাবেন।

কোষ্ঠকাঠিন্যে ভুক্তভোগীরাও সুস্থ থাকবেন। দেখবেন রোজ সকালে ঠিক ঠাক পেট পরিষ্কার হয়ে যাবে। 

কলা পেট ভরিয়ে রাখতে পারে। যার ফলে খিদে পাবে কম। সেই কারণে ওজন কমে যাবে দ্রুত গতিতে।

কলা প্রেশার রোগীদের জন্যও সেরার সেরা। এটি খেলে বিপি-কমবে দ্রুত গতিতে। তাই চিন্তার কিছু নেই।

যদিও সুগার থাকলে এটি বেশি খাবেন না। নইলে বিপদ বাড়তে পারে। তাই আপনারা এই ফল এড়িয়ে যান।