11 MARCH, 2026

BY- Aajtak Bangla

চিপস খেলেই বাড়বে ওজন, আর কী কী ক্ষতি হবে?

অনেকেই প্রতিদিন চিপস খান। চিপস ছাড়া তাদের চলে না। আর এটা শরীরের জন্য ভীষণই ক্ষতিকর। 

নিয়মিত চিপস খেলে একাধিক জটিল অসুখ নিতে পারে পিছু। তাই সাবধান হন। জেনে নিন চিপস খেলে কী কী ক্ষতি হতে পারে। 

চিপস একটি হাই ক্যালোরি খাবার। এটি খেলে ওজন বাড়তে পারে দ্রুত গতিতে। 

হার্টের জন্য অত্যন্ত ক্ষতিকর চিপস। এতে মজুত কোলেস্টেরলই হার্ট অ্যাটাক ডেকে আনতে পারে। 

চিপস পেটের হাল বিগড়ে দিতে পারে। এর জন্য হতে পারে গ্যাস, অ্যাসিডিটি। 

এতে থাকে খুব নুন। আর নুন মানেই সোডিয়াম। তাই এটা খেলে প্রেশার বৃদ্ধি পেতে পারে। 

চিপস শরীরে প্রদাহ বাড়ায়। যার ফলে ক্যানসার থেকে শুরু করে একাধিক জটিল অসুখ নিতে পারে পিছু। 

তবে যাঁরা রোজ রোজ চিপস খাচ্ছেন না, তাঁদের এত বড় সমস্যা হওয়ার আশঙ্কা কম। মাঝে সাঝে এটি খেলে খুব বড় বিপদ হবে না।