BY- Aajtak Bangla
গোলাপ গাছে ঝাঁকে ঝাঁকে ফুল চান? সঠিক সার ব্যবহার করলেই মিলবে দারুণ ফল।
প্রতি ১৫ দিনে একবার পচা গোবর সার দিন। এতে মাটির উর্বরতা বাড়ে।
ভার্মি কম্পোস্ট ব্যবহার করলে গাছ দ্রুত বেড়ে ওঠে এবং নতুন কুঁড়ি আসে।
হাড়ের গুঁড়ো (Bone Meal) ফসফরাসের ভালো উৎস, যা ফুল ফোটাতে সাহায্য করে।
সরিষার খোল ভিজিয়ে তৈরি তরল সার মাসে ১-২ বার ব্যবহার করুন। . .
কলার খোসার তরল সার পটাশিয়ামের ঘাটতি পূরণ করে, ফলে ফুলের সংখ্যা বাড়ে। . .
এপসম সল্ট (Magnesium Sulphate) অল্প পরিমাণে দিলে পাতার সবুজভাব ও ফুলের মান উন্নত হয়।
অতিরিক্ত নাইট্রোজেন সার এড়িয়ে চলুন। এতে পাতা বাড়লেও ফুল কম ফোটে।