08 June, 2026

BY- Aajtak Bangla

বেটা ফিশের সঙ্গে কোন কোন মাছ রাখা যেতে পারে?

ফাইটার মাছ স্বভাবগতভাবে আক্রমণাত্মক হলেও কিছু মাছের সঙ্গে সহাবস্থান করতে পারে।

কোরিডোরাস ক্যাটফিশ ফাইটার মাছের জন্য অন্যতম ভালো সঙ্গী।

কুহলি লোচ শান্ত স্বভাবের হওয়ায় বেটার সঙ্গে রাখা যায়।

নিয়ন টেট্রা বড় দলে থাকলে অনেক ক্ষেত্রে ফাইটারের সঙ্গে মানিয়ে নেয়।

শ্রিম্প বা চিংড়ি ফাইটারের সঙ্গে অ্যাকোরিয়ামে থাকতে পারে। তবে অ্যাকোরিয়াম বড়ো হওয়া চাই।

এম্বার টেট্রাও ছোট ও শান্ত প্রকৃতির মাছ।

হার্লেকুইন রাসবোরা ফাইটার মাছের জন্য জনপ্রিয় ট্যাঙ্কমেট।

ব্রিস্টলনোজ প্লেকো ট্যাঙ্ক পরিষ্কার রাখতেও সাহায্য করে।