8 NOVEMBER 2026

BY- Aajtak Bangla

রোজ একটা আপেল খেলে কী হবে?

আপেল অত্যন্ত উপকারী একটি ফল। তাই রোজের ডায়েটে এটিকে রাখতেই হবে। 

রোজ একটা আপেল খেলে বহু জটিল অসুখের থেকে দূরত্ব বাড়িয়ে নিতে পারবেন। তাই ঝটপট আপেল খাওয়ার উপকার জেনে নিন।

আপেলের ক্যালোরি কম। এটি খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে। ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে যায়।

আপেলের রয়েছে একটি বিশেষ ধরনের ফাইবার বা পেকটিন। এটি খারাপ কোলেস্টেরল কমাতে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে।

এই ফলে থাকা পেকটিন ফাইবার অন্ত্রের ভাল ব্যাকটেরিয়ার খাবার হিসেবে কাজ করে। যার ফলে কোষ্ঠকাঠিন্য থেকে সেরে ওঠা যায়। 

এই ফলে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এগুলি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

আপেলে রয়েছে কুয়েরসেটিন। এটি একটি  অ্যান্টিঅক্সিডেন্ট। এটি মস্তিষ্কের কোষকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে। স্মৃতিশক্তি ভাল রাখতে সাহায্য করে। 

তাই নিয়মিত আপেল খাওয়া শুরু করে দিন। তারপর নিজেই দেখুন শরীরের বদল।