28 SEPTEMBER,  2026

BY- Aajtak Bangla

রোজ তিন বেলা ভাত খেলে কী হবে? জানুন

বাঙালি মাছ খেতে ভীষণই ভালোবাসে। তাই পশ্চিমবঙ্গে এমন অনেক মানুষ খুঁজে পেয়ে যাবেন, যাঁরা তিন বেলা ভাত খান।

আর তিন বেলা ভাত খেলে শরীরে নানা সমস্যা হতে পারে। পিছু নিতে পারে বহু জটিলতা।

তাই ঝটপট জেনে নিন তিন বেলা ভাত খেলে কী কী সমস্যা হবে। তারপরই না হয় ভাত খাবেন। 

ভাতে রয়েছে কার্বের ভাণ্ডার। তাই এটি খেলে ওজন বাড়তে পারে। 

ভাতের গ্লাইসেমিক ইনডেক্স বেশি। তাই এটা তিন বেলা খেলে ডায়াবেটিস নিতে পারে পিছু।

তিন বেলা ভাত খেলে শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়তে পারে। সেটা শরীরের জন্য একবারেই ভাল নয়।

ভাতে খেলে রক্তে ট্রাইগ্লিসারাইডস বাড়তে পারে। তাই এটা খেলে রক্তে খারাপ কোলেস্টেরল বাড়তে পারে। 

নিয়মিত ভাত খেলে রক্তে শর্করার লেভেল হুট করে বেড়ে যায়। যার জন্য ঘুম পেতে হতে পারে। ক্লান্তি পিছু নিতে পারে।