BY- Aajtak Bangla
রোজ লাঞ্চ করা ভীষণই জরুরি। নইলে শরীরের হাল বিগড়ে যেতে পারে। পিছু নিতে পারে বিরাট শারীরিক সমস্যা।
এখন আপনি জিজ্ঞেস করতেই পারেন, ঠিক কী কী সমস্যা হতে পারে দুপুরের খাবার না খেলে? জেনে নিন দ্রুত।
দুপুরে খাবার না খেলে পেটের হাল বিগড়ে যেতে পারে। গ্যাস, অ্যাসিডিটি পিছু নিতে পারে।
লাঞ্চ না করলে মস্তিষ্কে গ্লুকোজের জোগান কমে যায়। যার ফলে ক্লান্তি, কাজে অনীহা, বিরক্তিভাব বাড়তে পারে।
দুপুরে খাবার না খেলে মাইগ্রেনের রোগীদের মাথা ব্যথা বৃদ্ধি হতে পারে। এটা মাথায় রাখা খুবই জরুরি।
লাঞ্চ করা ছেড়ে দিলে মেটাবোলিজম বা বিপাকের হার কমে যেতে পারে। যার ফলে বাড়তে পারে ওজন।
দুপুরে না খেলে হরমোনের হাল বিগড়ে যেতে পারে। সেটা অবশ্যই বড় সমস্যার কারণ।
তাই ঝটপট লাঞ্চ শুরু করে দিন। অল্প হলেও খাবার খান। তাহলেই সুস্থ থাকবেন।