BY- Aajtak Bangla
বাঙালি মানেই মাছের পোকা। আমাদের অধিকাংশ বাড়িতেই নিয়মিত মাছ হয়। আর এটা শরীরের জন্য ভাল।
তাই চিকিৎসকেরা নিয়মিত মাছ খাওয়ার পক্ষেও সওয়াল করেন। তাতেই শরীর থাকবে ফিট।
আসলে মাছে রয়েছে প্রোটিনের ভাণ্ডার। তাই এটি খেলে পেশি শক্তি বাড়বে।
মাছে ভাল পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। এটি হাড়ের জোর বাড়াতেও পারে।
এতে রয়েছে ওমেগা-৩ ও ডিএইচএ। এগুলি স্মৃতিশক্তি বাড়ায়। আলঝাইমার্স ও ডিমেনশিয়ার মতো রোগ প্রতিরোধে সাহায্য করে।
নিয়মিত মাছ খেলে স্ক্রিন টাইম বা বয়সজনিত কারণে হওয়া চোখের সমস্যার আশঙ্কা কমে। ড্রাই আই হওয়ার ঝুঁকি কমে।
মাছের প্রোটিন ও ফ্যাট ত্বক উজ্জ্বল রাখে। চুল পড়া রোধে সাহায্য করে।
মাছের মধ্যে থাকা জিঙ্ক, সেলেনিয়াম এবং ভিটামিন ডি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে। রোগ থেকে দূরে রাখে।