29 August, 2026

BY- Aajtak Bangla

উচ্ছে খেলে শরীরের কী হবে?

উচ্ছে উত্যন্ত উপকারী একটি সবজি। এটি নিয়মিত খেতেই হবে। তাহলেই ভাল থাকবে শরীর। 

আসলে উচ্ছেতে রয়েছে একাধিক জরুরি ভিটামিন ও খনিজ। সেই সঙ্গে এটি অ্যান্টিঅক্সিডেন্টের ভাণ্ডার। তাই নিয়মিত উচ্ছে খেলে উপকার পাবেন।

এক্ষেত্রে উচ্ছেতে রয়েছে পলিপেপটাইড-পি। এটি সুগার লেভেল কমাতে সাহায্য করে। যার ফলে ডায়াবেটিস রোগীরা ভাল থাকেন। 

উচ্ছে হল ভিটামিন সি-এর ভাণ্ডার। তাই এটি খেলেই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো সম্ভব। 

এই সবজি বাড়াতে পারে বিপাকের হার। তাই উচ্ছে খেলে ওজন কমবে দ্রুত গতিতে। 

উচ্ছে হজমশক্তি বাড়ানোর কাজেও একাই একশো। এটা খেলে গ্যাস, অ্যাসিডিটি কমবে। 

উচ্ছেতে ডায়েটরি ফাইবারও রয়েছে। তাই উচ্ছে খেলে কোষ্ঠকাঠিন্য থেকেও মুক্তি পাবেন। 

দৃষ্টিশক্তি ভাল রাখার কাজেও সেরার সেরা উচ্ছে। তাই নিয়মিত এই সবজি খাওয়া শুরু করে দিন।