BY- Aajtak Bangla

রোজ মাছ খেলে কী হবে? জানুন

1 SEPTEMBER, 2026

মাছ অত্যন্ত উপকারী একটি খাবার। এতে একাধিক জরুরি খনিজ এবং ভিটামিন রয়েছে। 

এছাড়া মাছ হল প্রোটিনের ভাণ্ডার। এতে প্রথম শ্রেণির প্রোটিন রয়েছে। তাই রোজ মাছ খান। তাহলেই শরীরের হাল ফিরবে। 

মাছে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। যেই কারণে এটি খেলে ভাল থাকবে হার্ট। 

হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমায় মাছ। এটির গুণে কমে যায় ব্লাড প্রেশার।

মাছ খেলে বাড়বে ব্রেনের পাওয়ার। এটি স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করবে। 

মাছে রয়েছে উচ্চ মানের প্রোটিন। তাই এটা খেলে পেশির জোর বাড়বে। 

এটি ভিটামিন ডি-এর ভাণ্ডার। সেই সঙ্গে এটিতে রয়েছে ভিটামিন বি। তাই এটি খেলে ভাল থাকবে হার্ট। 

মাছ খেলে চোখ ভাল থাকবে। দৃষ্টিশক্তি কমবে না।