গরম ভাতের সঙ্গে সরষের তেল খেলে কী হয়? জেনে নিন

BY- Aajtak Bangla

3 MAY, 2026

গরম ভাতে কাঁচা সরষের তেল মেখে খাওয়া বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ, যা স্বাদে অনন্য এবং স্বাস্থ্যের জন্যও বেশ উপকারী।

এটি খেলে সাধারণত বেশকিছু উপকার পাওয়া যায়। হজম ক্ষমতা বৃদ্ধি করে। কাঁচা সরষের তেল অন্ত্রে পাচক রস (Digestive juices) উৎপাদনে সহায়তা করে, ফলে হজমপ্রক্রিয়া দ্রুত ও উন্নত হয়।

সরষের তেলের ঝাঁঝালো গন্ধ এবং উপাদান ক্ষুধা বৃদ্ধিতে সাহায্য করে। ফলে খিদে বৃদ্ধিতে সাহায্য করে।

সরষের তেলে থাকা মনোআনস্যাচুরেটেড ফ্যাট হার্টের ঝুঁকি কমায় বলে বিভিন্ন সমীক্ষায় দেখা গিয়েছে। ফলে হার্টের রোগের ঝুঁকি যাদের রয়েছে তাদের জন্য সরষের তেল ভাতে মেখে খাওয়া উচিত।

সরষের তেল শরীরকে ভেতর থেকে উষ্ণ রাখতে সাহায্য করে, যা বিশেষ করে শীতকালের জন্য খুব ভাল। সে কারণে শীতকালে সরষের তেল মাখা হয়। 

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এতে অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান থাকে, যা শরীরের সাধারণ ইনফেকশন প্রতিরোধে সাহায্য করতে পারে।

তবে সবার কিন্তু সরষের তেলের সঙ্গে ভাত খাওয়া উচিত নয়। তাই কাঁচা সরষের তেল উপকারী হলেও, এটি অতিরিক্ত মাত্রায় খাওয়া উচিত নয়।

অতিরিক্ত সরষের তেল খেলে হজমের সমস্যা বা বুকজ্বালা হতে পারে। পরিমাণমতো অল্প কাঁচা তেল ব্যবহার করাই শ্রেয়।