BY- Aajtak Bangla

রোজ রুটি খেলে কী হবে?

15  September, 2026

আমাদের মধ্যে অনেকেই ভাত খেতে পছন্দ করেন না। তাঁদের কাছে রুটিই প্রিয়। আর রুটি অত্যন্ত ভাল খাবারও বটে। 

আসলে রুটিতে রয়েছে কার্বোহাইড্রেট, ফাইবার, ভিটামিন ও খনিজের ভাণ্ডার। তাই নিয়মিত রুটি খেতেই হবে। 

আসলে রুটিতে রয়েছে প্রচুর কার্বোহাইড্রেট। তাই এটি খেলে দ্রুত শক্তি মেলে। 

রুটি খেলে শরীরে পৌঁছবে ফাইবার। এই ফাইবার হজম শক্তি বাড়াতে পারে। 

এছাড়া রুটিতে মজুত ফাইবার কোষ্ঠকাঠিন্যের সমস্যাও মিটিয়ে দেবে। তাই নিয়মিত রুটি খাওয়া শুরু করে দিন। 

ওজন কমানোর কাজেও রুটির জুড়ি মেলা ভার। তাই যাঁরা ফ্যাট লস করতে চান, তাঁরাও রোজ রুটি খান। 

তবে রুটি অনেকের সহ্য হয় না। বিশেষত যাঁদের গ্লুটেন অ্যালার্জি রয়েছে, তাঁরা রুটি এড়িয়ে চলুন।

ডায়াবেটিস রোগীরাও রুটি খান সাবধানে। নইলে বিপদ বাড়বে।

আর অবশ্যই রুটিও খেতে হবে সাবধানে। একাধিক রুটি একবারে খাওয়া চলবে না। তাতে শরীরের হাল বিগড়ে যাবে।