24 FEBRUARY, 2026
BY- Aajtak Bangla
অনেকেই ব্রেকফাস্ট স্কিপ করেন। আর এই ভুলটা করেন বলেই তাদের শরীরের হাল বিগড়ে যায়।
মনে রাখবেন, ব্রেকফাস্ট না করে রোগা হতে হলে শরীরের কোনও লাভ হবে না। উল্টে ক্ষতি হবে নিশ্চিত।
এখন প্রশ্ন হল, ব্রেকফাস্ট না করলে ঠিক কোন কোন সমস্যা নিতে পারে পিছু? আর সেই উত্তরটা রইল নিবন্ধটিতে। তাই প্রতিবেদনটি দ্রুত পড়ে নিন।
এক্ষেত্রে সবার প্রথমে গ্যাস, অ্যাসিডিটি হতে পারে। পিছু নিতে পারে পেটের সমস্যা।
সকালে না খেলে আপনি খুব ক্লান্তি অনুভব করতে পারেন। কাজে অনীহা আসতে পারে।
দেহে পুষ্টির ঘাটতি, আরও নির্দিষ্ট করে বললে ভিটামিন ও খনিজের অভাব হতে পারে। তাই সাবধান হন।
আপনার বিপাকের হার বিগড়ে যেতে পারে সকালে না খেলে। যার ফলে বেড়ে যেতে পারে ওজন। সুতরাং সাবধান হন।
সকালে না খাওয়ার আরও একটা সমস্যা হল মাথা ব্যথা। দেখা গিয়েছে, ব্রেকফাস্ট না করলে মাইগ্রেনের দাপাদাপি বাড়তে থাকে।
তাই যেভাবেই এই ভুল করবেন না। বরং নিয়মিত করুন ব্রেকফাস্ট। তাহলেই সুস্থ থাকার কাজে এগিয়ে যাবেন।