BY- Aajtak Bangla
আমাদের মধ্যে অনেকেই নিয়মিত চা খান। এটাই তাঁদের নেশা। তবে চা খান ঠিক আছে, কিন্তু বারবার গরম করবেন না। এই ভুলটা করলে আদতে বিপদ।
আসলে চা বারবার গরম করে খাওয়ার কিছু ক্ষতিকর দিক রয়েছে। আর সেই সব ক্ষতিগুলি সম্পর্কে বিশদে জেনে নিন-
চা বারবার গরম করলে পেটের সমস্যা হতে পারে। গ্যাস, অ্যাসিডিটি নিতে পারে পিছু।
চা গরম করলে এতে থাকা পলিফেনল ও ক্যাটেচিনের মতো উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট নষ্ট হয়ে যায়। এই কারণে চায়ের স্বাস্থ্যকর গুণ কমে।
বারবার গরম করার ফলে পাতা থেকে বেশি ট্যানিন বেরিয়ে আসে। তাতে শরীরের ক্ষতি হয়।
এছাড়া চা অনেকক্ষণ ফেলে রাখলে তাতে জীবাণু জন্মাতে পারে। সেটাও ভীষণই সমস্যার বিষয়।
অতিরিক্ত গরম চা পান করলে গলা বা খাদ্যনালীর সংবেদনশীল অংশে জ্বালাপোড়া হতে পারে। ক্ষতির ঝুঁকি তৈরি হয়।
তাই ভুলেও চা বারবার গরম করবেন না। নইলে শরীরের হাল বিগড়ে যাবে।