27 OCTOBER 2026

BY- Aajtak Bangla

রোজ ৩০ মিনিট সাইকেল চালালে কী হবে? 

সাইকেল চালাতে হবে নিয়মিত। এটা অত্যন্ত ভাল একটি এরোবিক এক্সারসাইজ। তাই নিয়মিত সাইকেল চালালে একাধিক জটিল অসুখের দূরত্ব বাড়িয়ে নেওয়া সম্ভব।   

বিশেষজ্ঞরা বলেন, দিনে অন্তত ৩০ মিনিট সাইকেল চালাতে হবে। আর সপ্তাহে ৫ দিন চালনো মাস্ট। 

এই নিয়ম মেনে সাইকেল চালালে শরীরের একাধিক লাভ হবে। আসুন সেগুলি জেনে নেওয়া যাক-

সাইকেল চালালে ওজন কমে যাবে দ্রুত। মেদ ঝরে যাবে। 

পায়ের পেশি শক্তিশালী হবে। যার ফলে চোটাঘাত লাগার সমস্যা কমবে। 

সাইকেল চালালে হার্ট থাকবে ভাল। বড় ধরনের অসুখের আশঙ্কা কমে যাবে। 

নিয়মিত সাইকেল চালালে ফুসফুসের হালও ফিরবে। শ্বাসকষ্ট থেকে ধীরে ধীরে সেরে উঠবেন। 

সাইকেল চালানোর সঙ্গে স্ট্যামিনার বিরাট যোগ রয়েছে। তাই এই বিষয়টাও মাথায় রাখুন।