25 APRIL 2026

BY- Aajtak Bangla

দেরি করে লাঞ্চ করেন? ৫ বিপদ ডেকে আনছেন

অনেকেই লাঞ্চ করেন অসময়ে। তাঁরা ৩টে-৪টে নাগাদও খাবার খান। আর এই কাজটা করেন বলেই বাড়ে বিপদ। 

অসময়ে দুপুরের খাবার খাওয়া একবারেই উচিত নয়। তাতে শরীরের হাল বিগড়ে যেতে পারে। 

তাই আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন লাঞ্চ দেরি করে করলে ঠিক কী হবে। আশা করছি, তাহলেই আপনার চোখ খুলে যাবে। 

লাঞ্চ দেরিতে করলে পেটের হাল যেতে পারে বিগড়ে। গ্যাস, অ্যাসিডিটি হতে পারে। 

অন্ত্রের সমস্যা হতে পারে। বেশি দেরি করে লাঞ্চ করলে উপকারী ব্যাকটেরিয়ার হালও বিগড়ে যায়।

দুপুরের অনেকটা বাদে খেলে বিপাকের হার ধীর হয়ে যেতে পারে। যার ফলে বাড়তে পারে ওজন। 

অনেক ক্ষণ পর খাবার খেলে খিদে পাবে বেশি। সেই কারণেও ওজন বাড়ার আশঙ্কা। 

দুপুরে দেরি করে খেলে ইনসুলিন কাজ করতে পারবে না। যার ফলে বাড়বে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা। 

তাই দিনে ১২ থেকে ২টের মধ্যে লাঞ্চ করুন। তাহলেই সুস্থ থাকতে পারবেন।