24 August, 2026

BY- Aajtak Bangla

পান্তা ভাত খেলে ঠিক কী হয়?  জেনে নিন

পান্তা ভাত অত্যন্ত উপকারী একটি খাবার। এটি খেলে শরীরের একাধিক লাভ হয়। 

তাই আজ পান্তা ভাত খাওয়ার লাভ জেনে নিন। তারপরই না হয় এটি খাওয়া শুরু করবেন। 

পান্তা ভাতে রয়েছে ভাল ব্যাকটেরিয়া বা প্রোবায়োটিক। তাই এটি খেলে পেট ভাল থাকে। কমে যায় গ্যাস, অ্যাসিডিটি। 

এছাড়া পান্তা ভাত খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে সহজেই রেহাই পাওয়া যায়। 

শরীর ঠান্ডা রাখার কাজেও পান্তা ভাতের জুড়ি মেলা ভাপ। তাই ভ্যাপসা গরমে এই ভাত খেয়ে শরীরকে ভাল রাখতেই পারেন। 

পান্তা ভাতে রয়েছে আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও ভিটামন বি। তাই নিয়মিত পান্তা ভাত খেলে পুষ্টির ঘাটতি মিটে যাবে। 

পান্তা ভাত শরীরকে হাইড্রেট রাখতে পারে। এটি থেলে দেহে জলের অভাব হবে না। 

পান্তা ভাত খুব তাড়াতাড়ি হজম হয়। তারপর মেলে এনার্জি। তাই নিয়মিত পান্তা খাওয়া শুরু করে দিন।