11 August, 2026
BY- Aajtak Bangla
অনেকেই নিয়মিত হাঁটেন। তবে হাঁটার সময় তাঁরা কোনও নিয়ম মানেন না। যার ফলে মেলে না কাঙ্খিত লাভ।
তবে আপনি চাইলে হাঁটতে পারেন ৬-৬-৬ রুল মেনে। এই নিয়ম মেনে হাঁটলে একাধিক উপকার পাবেন।
৬-৬-৬ রুল কী? এক্ষেত্রে হাঁটার আগে ৬ মিনিট ওয়ার্মআপ মাস্ট। এরপর ৬০ মিনিট ব্রিস্ক ওয়াক করতে হবে। তারপর ৬ মিনিট কুল ডাউন করুন। এটাই হল ৬-৬-৬ রুল হবে ওয়াকিং।
এই নিয়ম মেনে হাঁটলে হার্ট সুস্থ থাকে। হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকটাই কমে যায়।
এছাড়া ৬-৬-৬ নিয়মে হাঁটলে ঘুম ভাল হয়। দ্রুত ঘুম আসে চোখে।
এতে দ্রুত ফ্যাট লস হয়। যার ফলে কমে যায় ওজন।
এই নিয়ম মেনে হাঁটলে মুড ভাল থাকে। নেগেটিভিটি দূর হয়ে যায়।
ক্লান্তি কেটে যায় এই নিয়ম মেনে হাঁটলে। তাই আজ থেকেই ৬-৬-৬ রুল মেনে হাঁটুন।