13 JULY, 2026

BY- Aajtak Bangla

কাঁচা ইলিশ আর পাকা ইলিশের পার্থক্য কী? ঠকার আগে সিক্রেট জেনে নিন

বর্ষা মানেই বাঙালির কাছে ইলিশ। বাঙালির ঘরে ঘরে রান্না হয় ইলিশের নানা পদ। সর্ষে ইলিশ, ইলিশ পোলাও, ইলিশ দোপেয়াজা, ইলিশ পাতুরি, ইলিশ ভাজা, স্মোকড ইলিশ, ইলিশের মালাইকারী, এমন নানা পদ জনপ্রিয়। বাদ যায় না ইলিশ মাছের তেলটাও।

ইলিশ

ইলিশ মাছ দু রকমের। কাঁচা ইলিশ আর পাকা ইলিশ। অনেকেই জানেন না, স্বাদ বেশি হয় কাঁচা ইলিশের।

কাঁচা ইলিশ

তবে, অনেকেই জানেন না এই কাঁচা ইলিশ কী? আবার অনেকে ভুল জানেন।

ভুল জানেন

তাহলে জেনে নিন কাঁচা ইলিশ কী?

জেনে নিন

কাঁচা ইলিশ হল নদী থেকে যে ইলিশ ধরে সরাসরি বাজারজাত করা হয়। এই ইলিশের দাম প্রচুর।

দাম প্রচুর

কাঁচা ইলিশে রান্না করা পদ পাতে পড়লে চেটেপুটে খাবেন, গ্যারান্টি।

চেটেপুটে খাবেন

অপরদিকে পাকা ইলিশ হল যা নদী থেকে ধরে কোল্ড স্টোরেজে গুদামজাত করা হয়। পরে ছাড়া হয় বাজারে। 

কোল্ড স্টোরেজ

কাঁচা ইলিশের চোখ পরিষ্কার এবং উজ্জ্বল হয়। শরীর ঠান্ডা থাকে এবং চামড়া সহজে আলগা হয় না।

চোখ পরিষ্কার

কাঁচা ইলিশে প্রচুর তেল থাকে, যা ভাজা ইলিশের স্বাদ বাড়িয়ে দেয়। তাই অনেকে কাঁচা ইলিশকে পাকা ইলিশের চেয়ে বেশি পছন্দ করেন। 

প্রচুর তেল থাকে