12 MAR 2026

BY- Aajtak Bangla

হিন্দিতে চিংড়ি মাছকে কী বলে? বাঙালি সবজির নাম লুকিয়ে

চিংড়ি মাছ খেতে সকলেই ভালোবাসেন।

জলের পোকা হলেও এই মাছের স্বাদ অন্য মাছের স্বাদকে ফেইল করে দেবে।

চিংড়ি মাছ ভাপা, চিংড়ির মালাইকারি, শাক দিয়ে চুংড়ি, সর্ষে চিংড়ি আর কত পদের নাম বলব।

চিংড়ির পুষ্টিগুণও অনেক। কুচো চিংড়ি থেকে গলদা চিংড়ি সবেরই স্বাদ লাজবাব।

চিংড়িতে এমনিতেই ক্যালরি কম। তাই চিংড়ি খেলে ওজন বাড়ার সম্ভাবনা কম।

চিংড়িতে ফসফরাস, পটাশিয়াম ও জিংক পাওয়া যায়।

এছাড়া ম্যাগনেশিয়াম হাড়ের গড়ন এবং রক্তপ্রবাহ বাড়াতে সাহায্য করে।

চিংড়িকে ইংরাজিতে প্রণ (Prawn) বলা হয়ে থাকে। কিন্তু এই মাছের হিন্দি নামের সঙ্গে মিল পাবেন এক সবজির নাম।

চিংড়িকে হিন্দিতে বলা হয়ে থাকে ঝিঙ্গা (Jhinga Fish)। যা বাঙালিদের সবজি ঝিঙের সঙ্গে মিল রয়েছে।