BY- Aajtak Bangla
ব্রেকফাস্ট তো করতেই হবে। এটা না করলে শরীরের হাল বিগড়ে যাবে।
তাই নিয়মিত ব্রেকফাস্ট করা মাস্ট। কিন্তু প্রশ্ন হল, সকাল ক'টার মধ্যে সকালের খাবার খেতে হবে? আর সেই উত্তরটাই রইল।
বিশেষজ্ঞদের মতে, সকাল ৭টা থেকে ৯টার মধ্যেই ব্রেকফাস্ট করে নিতে হবে। তাহলেই শরীর থাকবে সুস্থ।
এই সময়ের মধ্যে ব্রেকফাস্ট করলে শরীর তা খুব সহজেই গ্রহণ করে নেবে। যার ফলে স্বাস্থ্য থাকবে চাঙ্গা। একাধিক লাভ মিলবে।
অন্যদিকে যদি ১০টার পর ব্রেকফাস্ট করেন, তাহলে বিপদ বাড়বে। এমন পরিস্থিতিতে পিছু নিতে পারে একাধিক সমস্যা।
এই সময়ের পর প্রথম খাবার খেলে গ্যাস, অ্যাসিডিটি হতে পারে। পেটের হাল যেতে পারে বিগড়ে।
এছাড়া শরীরে এনার্জির ঘাটতি হওয়ার একটা আশঙ্কা রয়েছে। তাই সকাল সকালই খেয়ে নিন ব্রেকফাস্ট।
এছাড়া দেরি করে খেলে বিপাকের হার কমে যেতে পারে। যার ফলে বাড়তে পারে ওজন।