13 APRIL 2026

BY- Aajtak Bangla

দিনের কোন সময় ফল খেলে বেশি লাভ? জেনে নিন

অনেকেই ফল খান। এটি শরীরের জন্য সেরার সেরা। এতে রয়েছে ভিটামিন ও খনিজের ভাণ্ডার।

তাই রোজ ফল খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এটা খেলেই শরীরের হাল ফিরে যাবে।  

কিন্তু প্রশ্ন হল, দিনের কোন সময় ফল খেলে উপকার পাবেন? সেই উত্তরই দেওয়া হল।

বিশেষজ্ঞদের মতে, ব্রেকফাস্ট এবং লাঞ্চের মধ্যেই খেতে হবে ফল। এই সময় ফল খেলেই লাভ মিলবে বেশি। 

এছাড়া দুপুর এবং সন্ধের টিফিনের মধ্যেও খেতে পারেন ফল। তাতেও লাভ মিলবে। তাই চিন্তার কোনও কারণ নেই।

আর একটা কথা, রাতে ফল খেলেও খুব একট সমস্যা নেই। যাঁরা সহ্য করতে পারেন, তাঁরা খেয়ে নিন।

তবে খাবার খাওয়ার পরই ফল খাবেন না। তাতে সুগার লেভেল বেড়ে যেতে পারে।

এছাড়া ফলের রস করেও খাবেন না। সেটাও শরীরের জন্য ক্ষতিকর।