30 MAR 2026

BY- Aajtak Bangla

v

লুচি আর পুরীর মধ্যে কী পার্থক্য? খাওয়ার আগে জেনে নিন

লুচি আর পুরীর মধ্যে কী পার্থক্য? খাওয়ার আগে জেনে নিন

বাঙালিদের মধ্যে লুচি,আবার হিন্দি বলয়ে পুরি খুব জনপ্রিয়। বাংলা, বিহার, ওড়িশা, অসম, ত্রিপুরা এলাকায় পুরী-লুচি জনপ্রিয়।

অনেকের রোজ ব্রেকফাস্টে লুচি মাঝে মাঝেই চাই৷ সকালে বা বিকালে অনেক সময়েই পাতে পরে লুচি৷

কিন্তু  লুচি-পুরির মধ্যে পার্থক্য আছে। আপনার কী জানা আছে? আপনি জানেন, এই দুটি জিনিসের মধ্যে আছে বিপুল পার্থক্য।

ভারতীয় উপমহাদেশে এই দুটি জিনিসই জনপ্রিয়৷ কিন্তু এগুলির মধ্যে একটি বিশেষ পার্থক্য আছে৷ সেগুলিই এক নজরে দেখে নেওয়া দরকার৷

বাহ্যিক দিক থেকে দেখলে এই দুটি জিনিসই প্রায় একই রকমের৷ বাইরে থেকে দেখলে একই রকম মনে হয়। দুটি প্রায় একই রকম। তবে একটু পার্থক্য আছে৷

লুচি আর কচুরির মধ্যে একটা সুক্ষ পার্থক্য রয়েছে, লুচি বেলে ভেজে ফেলা হয়। পুরি নামটি এসেছে ভিতরে পুর দেওয়ার বিষয়টি থেকে৷

একটি লুচির ভিতরে যদি পুর দেওয়া থাকে, তখন তাকে পুরি বলা হয়৷ মূলত ডালবাটা বা ছাতু বা অন্য় কোনও জিনিস ভরে যে পদ রান্না করা হয়, তাকে বলে পুরি৷

কলকাতা ও বাংলায় যে কচুরি পাওয়া যায়, সেটা পুরিরই রকমভেদ। বাঙালির হাতে পরে স্বাদ ও পুর খানিকটা বদলে গিয়েছে।

সাধারণত আমরা কচুরি বলে যেটি খাই, সেটি কচুরির আসল ফর্ম নয়৷ হিং-য়ের কচুরি বলে যেটিকে বোঝায়, সেটিই আসল কচুরি৷