21 JAN 2026
BY- Aajtak Bangla
অনেকেই নিয়ম করে রক্তে শর্করা মাপেন। আবার অনেকের হঠাৎ করেই টেস্টে ধরা পড়ে হাই সুগার।
খাওয়ার পরে ঠিক ঘণ্টা দুয়েকের মধ্যে সুগার মেপেছেন কখনও?
এমনিতেও রক্তে শর্করা ওঠানামা করেই। একটু বেশি ভাত কিংবা মিষ্টি জাতীয় খাবার খেলে ব্লাড সুগার বেশি ধরা পড়ে।
খাওয়ার আগে রক্তে শর্করার মাত্রা হওয়া উচিত ৭০ থেকে ১২০ মিলিগ্রাম/ ডিএল।
তথ্য বলছে, খাওয়ার ২ ঘণ্টা পরে রক্তে শর্করার মাত্রা থাকা উচিত ১৩০ থেকে ১৪০ মিলিগ্রাম/ডিএল।
১৮০ মিলিগ্রাম/ ডিএল-এর বেশি মাত্রা ধরা পড়লে বুঝতে হবে, আপনি প্রি-ডায়াবেটিক।
যদি রক্তে শর্করার মাত্রা ২০০ মিলিগ্রাম/ ডিএল হয়, তা হলে বুঝতে হবে ডায়াবিটিসের ঝুঁকি বাড়ছে।
খাবার খাওয়ার আগে এবং পরে শর্করার পরিমাণ উনিশ-বিশ হলে ভাত, রুটির পরিমাণ কমিয়ে দিন।
ডালিয়া, কিনোয়া, ওটস, ফল বেশি করে খেতে হবে। খাওয়ার পরে অন্তত ৩০ মিনিটের জন্য হাঁটাহাঁটিও করতে হবে।