BY- Aajtak Bangla
11 September, 2026
বর্ষায় ইলিশ খেতে কার না মন চায়! তাই এই সময় নিয়মিত বাড়িতে আসছে ইলিশ। তবে মাথায় রাখতে হবে, সব সাইজের ইলিশ কিন্তু সুস্বাদু নয়। বরং নির্দিষ্ট ওজনের ইলিশই খেতে ভাল।
বিশেষজ্ঞদের মতে, ইলিশ কেনার সময় কয়েকটি বিষয়ের দিকে নজর রাখা জরুরি। নইলে ঠকে যাবেন। ইলিশ হয়ে যাবে বিস্বাদ।
মাথায় রাখতে হবে, নদীর ইলিশ একটু মোটা হয়। এর হাইট হয় ছোট। অপরদিকে সমুদ্রের ইলিশ হয় সরু ও লম্বা।
তবে ইলিশ মাছের স্বাদের ক্ষেত্রে আকার নয়, বরং ওজনটাই বিবেচ্য। কত ওজনের মাছ খেতে ভাল হয়, সেটা মাথায় রাখা জরুরি।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মোটামুটি ১ থেকে দেড় কেজি ওজনের ইলিশ সুস্বাদু হয়ে থাকে। তাই এই সাইজের মাছই কিনুন।
এছাড়া ইলিশ কেনার সময় তাতে ডিম আছে কি না, এই বিষয়টাও মাথায় রাখতে হবে। এটার উপরও স্বাদ নির্ভর করে।
সাধারণত ডিম থাকা মাছে স্বাদ হয় কম। তবে অল্প ডিম থাকলে তেমন একটা সমস্যা হয় না।
পরিশেষে বলি, খুব বড় সাইজের ইলিশ কিনবেন না। এই ধরনের ইলিস কিন্তু খেতে তেমন একটা ভাল নয়।