12 OCTOBER 2026

BY- Aajtak Bangla

রোজ ২টো ডিম খেলে কী হবে? 

ডিম একটি অত্যন্ত পুষ্টিকর খাবার। এতে রয়েছে ভিটামিন ও খনিজের ভাণ্ডার। তাই নিয়মিত ডিম খেতে বলেন বিশেষজ্ঞরা।

এক্ষেত্রে রোজ ২টো ডিম খেলে একাধিক লাভ হবে। তাই ঝটপট এই সব লাভগুলি জেনে নিন। 

২টি ডিম থেকে পাবেন ১২ গ্রাম উচ্চমানের প্রোটিন। এটি পেশি গঠনে সাহায্য করবে। 

ডিমে থাকে কোলিন। এটি স্নায়ু ভাল রাখবে। সেই সঙ্গে স্মৃতিশক্তি বাড়াবে। 

ডিম হল লুটেইন এবং জেক্সানথিন নামক অ্যান্টিঅক্সিডেন্টের ভাণ্ডার। এগুলি চোখের জন্য উপকারী। 

২টি ডিমে পর্যাপ্ত ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন বি১২ ও সেলেনিয়াম রয়েছে। তাই ভিটামিন ডি খেলে সুস্থ থাকবেন। 

ডিমে জরুরি ফ্যাট ও প্রোটিন রয়েছে। এগুলি পেট ভরিয়ে রাখতে পারে। তাই ডিম খেলে ওজন কমে।

যদিও হার্টের অসুখ, ডায়াবেটিস বা হাই কোলেস্টেরল থাকলে দিনে ২টি ডিম খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন।