31 MAY, 2025

BY- Aajtak Bangla

দার্জিলিং গেলে অবশ্যই ঘুরে আসুন এই হাট, জানুন কী কী পাওয়া যায়?

স্থানীয়দের হাতের তৈরি নেপালি জনজাতির বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার থেকে শুরু করে তাদের হাতের তৈরি বিভিন্ন জিনিস মনমুগ্ধ করবে আপনার।

উত্তরবঙ্গে ঘোরার কথা হলেই শীর্ষস্থানে জায়গা করে নেয় পাহাড়ের রানী দার্জিলিং। চারিদিকে সবুজ চা বাগান ঘন জঙ্গল বরফের চাদরে মোড়া কাঞ্চনজঙ্ঘা বরাবরই মনমুগ্ধ করে সকলের।

এই জায়গা যেমন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর তেমনই এই জায়গায় রয়েছে বিভিন্ন ভাষাভাষীর মানুষের বাস। বর্তমানে সকলেরই ইচ্ছা হয় বিভিন্ন জনজাতির ঐতিহ্যবাহী খাবার পোশাক আশাক এবং তাদের জীবনযাপন সম্পর্কে জানতে। 

সেই অর্থেই বরাবরই পাহাড়ের জীবনযাত্রা তাদের ঐতিহ্য আচার-আচরণ বরাবরই মন মুগ্ধ করে পাড়ে ঘুরতে আসা পর্যটকদের।

শৈল শহর দার্জিলিং এর বুকে এক ঐতিহ্যবাহী হাট যা গোর্খা হাট নামে পরিচিত। প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবারে দার্জিলিংয়ের এমপি রোডে এই হাট বসে। তবে এটি হাট না মেলা তা চোখে না দেখলে বিশ্বাস হবে না।

এই মেলা জুড়ে রয়েছে সারি সারি দোকান যেখানে মিলছে পাহাড়ের নেপালি জনজাতির ঐতিহ্যবাহী বিভিন্ন খাবারের পাশাপাশি তাদের হাতে চাষ করা শাক-সবজি থেকে শুরু করে তাদের হাতের তৈরি বিভিন্ন জিনিস।

এই মেলা জুড়ে রয়েছে সারি সারি দোকান যেখানে মিলছে পাহাড়ের নেপালি জনজাতির ঐতিহ্যবাহী বিভিন্ন খাবারের পাশাপাশি তাদের হাতে চাষ করা শাক-সবজি থেকে শুরু করে তাদের হাতের তৈরি বিভিন্ন জিনিস।

নেপালি জনজাতির ঐতিহ্যবাহী বিভিন্ন খাবার যেমন ঢেরো, সেল রুটি থেকে শুরু করে বিভিন্ন খাবার পাওয়া যায় এবং সকলেই এই হাটে এসে খুব আনন্দ করে।