23 September 2026

BY- Aajtak Bangla

পাঁঠার মাংসে কখন দেবেন আদা-রসুন বাটা? সঠিক সময়ে না দিলে স্বাদের বারোটা

মাটন রান্না সবার হাতে ভাল হয় না। আবার কারোর কারোর হাতে মাটন খেলে সেই স্বাদ ভুলবেন না।

মাটন রান্না খুব ধৈর্য্য়ের রান্না। ভাল করে না কষালে মাটনের স্বাদ একদমই খুলবে না।

তবে মাটন রান্নার সময় কখন আদা-রসুন বাটা দেবেন তা অনেকেরই ঠিক মতো ধারণা নেই। 

আর সেই কারণেই মাটনের স্বাদের বারোটা বেজে যায়। আসুন জেনে নিন মাটন রান্নার সময় কখন আদা-রসুন বাটা দিতে হয়।

মাটন রান্নার অনেক ধরনের পদ্ধতি রয়েছে। কেউ ম্যারিনেট করে রাখে আবার কেউ এমনি মশলায় মাটন দিয়ে কষিয়ে নেয়।   

তবে কোন সময় আদা-রসুন বাটা দিলে মাটনের স্বাদ খুলবে সেটা এখনই জেনে নিন।

যদি মাটন ম্যারিনেট করে রাখতে চান তাহলে সেই সময়ই আদা-রসুন বাটা দিয়ে দিন।

এতে করে মাটনের মধ্যে আদা-রসুনের রসটা ভাল করে ঢুকবে। কয়েক ঘণ্টা বা সারারাত রাখলেই হবে।

আর যদি মশলা কষানোর সময় দিতে চান তাহলে পেঁয়াজ লাল লাল হলে তবেই আদা-রসুন বাটা দিন।