BY- Aajtak Bangla
বাঙালি ইলিশ খেতে ভীষণই ভালোবাসেন। সেই মতো নিয়মিত এই মাছ কিনে খাওয়াও হয় বাঙালি বাড়িতে। আর আমাদের মধ্যে অনেকেরই ধারনা পদ্মার ইলিশ খেতে সবথেকে বেশি ভাল।
যদিও পদ্মার ইলিশ কিন্তু সবথেকে বেশি সুস্বাদু নয়। বরং অন্য এক জায়গার মাছ বেশি টেস্টি।
বিজ্ঞানীরা জানাচ্ছেন, মেঘনার ইলিশ পদ্মার থেকেও বেশি সুস্বাদু হয়। আর এখান থেকেই বেশি মাছ আসে।
এই গবেষণা করেছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি বিভাগের চারজন গবেষক।
১৯৯৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত তথ্য বিশ্লেষণ করেই এই তথ্য জানিয়েছেন তাঁরা।
এই গবেষকরা জানিয়েছেন, সমুদ্রের ইলিশের থেকে নদীর ইলিশ সুস্বাদু। কারণ, নদীর দিকে মাছ যত আসতে থাকে, তত নুন কমতে থাকে তার শরীর থেকে।
বিজ্ঞানীরা জানিয়েছেন, পদ্মা ও মেঘনার ইলিশ একটু বেশি উজ্জ্বল হয়। আর সমুদ্রের ইলিশ অপেক্ষাকৃত কম উজ্জ্বল হয়ে থাকে।
তাই এবার থেকে পদ্মা নয়, মেঘনার ইলিশ খাওয়া শুরু করুন। এর স্বাদ অনেকটাই বেশি।